সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

বিশাল জয়ের পর গার্দিওলা বললেন, ‘জীবন উপভোগ করো’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৩:২৮:৩২ |
দুই ম্যাচ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষ দল আর্সেনালে সঙ্গে ম্যানসিটির ব্যবধান ছিল ৬ পয়েন্টে। সবশেষ ম্যাচে আর্সেনালের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে সেই ব্যবধান দুই পয়েন্টে নামিয়েছে সিটি। শিরোপার দৌড়ে এই জয়কে ‘বিশাল’ বললেনক কোচ পেপ গার্দিওলা। পরের ম্যাচের আগের তিন দিন তিনি খেলোয়াড়দের জীবন উপভোগ করতে পরামর্শ দিলেন।

নিকো ও’রেইলি জোড়া গোল করেছেন। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে নিউক্যাসেলকে হারিয়েছে তারা। স্টপেজ টাইমে কিপার জিয়ানলুইজি দোনারুম্মা একটি সেভ না করলে পয়েন্ট ভাগাভাগি করতে হতো। স্নায়ুযুদ্ধও করতে হয়েছে সিটিকে। গার্দিওলা বললেন, ‘এটা ছিল বিশাল। নিউক্যাসেল একটি অবিশ্বাস্য দল।’

এভাবেই বাকি ১১ ম্যাচে দলকে খেলতে দেখতে চান কোচ, ‘পরের ১১ ম্যাচে আমরা কিসের মুখোমুখি হতে যাচ্ছি, আজকের ম্যাচই দেখিয়ে দিলো। প্রত্যেক ম্যাচ এমন হবে, একটি যুদ্ধ। এখন
আমাদের তিন দিন বিরতি আছে। আমি তাদের বলেছি, তোমরা এই তিন দিনে অনেক কাইপিরিনহাস ও ডাইকুইরিস (পানীয়) পান করো, জীবন উপভোগ করো। তারপর ঠিকঠাক অনুশীলন করে লিডসে চলো।’

প্রিমিয়ার লিগের বাকি সময়টা খুব চ্যালেঞ্জিং হবে স্বীকার করলেন স্প্যানিশ কোচ, ‘আমি জানি এটি কতটা কঠিন হবে। শুধু পরবর্তী ম্যাচটি জেতো, এগিয়ে যাও এবং কখনো হাল ছেড় না। প্রিমিয়ার লিগে দশটি ম্যাচ অনেক। অনেক কিছু ঘটতে যাচ্ছে।’

ম্যাচের শেষ দিকে নিউক্যাসেল চাপ সৃষ্টি করলে পরিবেশ থমথমে হয়ে উঠেছিল। তবে গার্দিওলা মনে করেন দর্শকরাই সিটিকে তিন পয়েন্ট পেতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‘আজ আমাদের সমর্থকদের সাথে যে আবেগ ও সংযোগ ছিল তা এই মৌসুমের সেরা। প্রিমিয়ার লিগে আমাদের পাঁচটি ম্যাচ বাকি আছে এবং আমাদের সেই আবেগ প্রয়োজন।’ ম্যাচে জোড়া গোল করা ও’রেইলি বলেছেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি, আমাদের কেবল সামনে আসা প্রতিটি ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..