✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জজ থেকে মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ২০:২৯:২৭ |
সাবেক বিচারক ও রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিচারক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রায় দুই দশক পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে এবার মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। তার এই উত্থানকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার মানুষের দীর্ঘ প্রতীক্ষা প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা।

মঙ্গলবার  (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে বিকেলে মন্ত্রীর শপথ নেন দীপেন দেওয়ান। স্বাধীনতার পর এই প্রথম পূর্ণ মন্ত্রী পাওয়ায় রাঙামাটি বাসীর মধ্যেও উচ্ছ্বস লক্ষ করা যায়।

‎২০০৬ সালে বিচারকের দায়িত্ব ছেড়ে তিনি তার আদর্শিক রাজনৈতিক দল বিএনপির রাঙামাটি জেলা কমিটিতে যোগ দেন। এরপর দীর্ঘ সময় দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তৃনমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ করেন। রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।

‎মন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের খবরে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে আনন্দের আবহ তৈরি হয়। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে কে হচ্ছেন পার্বত্য অঞ্চলের মন্ত্রী এ নিয়ে আলোচনা চলছিল। 

‎শপথ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপেন দেওয়ান। তিনি বলেন, এ অর্জন আমার জয়, রাঙামাটি বাসীর। তিন পার্বত্য জেলাকে সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণই তার প্রধান দায়িত্ব এবং পাহাড়ে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

‎সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিচারকের আসন ছেড়ে রাজনীতিতে এসে মন্ত্রিসভায় স্থান পাওয়া দীপেন দেওয়ানের এই যাত্রা পার্বত্য রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..