সিলেটের ১৯ আসনের ১৮টি বিএনপির, একটিও পায়নি জামায়াত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ০২:৪১:১৯ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বিএনপি জয় লাভ করেছে। বাকি একটি আসনে খেলাফত মজলিস। তবে একটি আসনেও জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের সব কটি আসন পায় বিএনপি। আর সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটি আসন পায় খেলাফত মজলিস।

সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী এবং সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি মার্কায় বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে বিএনপির নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ-১ আসনে বিএনপির ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে বিএনপির ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এস এম ফয়সল বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...