✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন কানাডার যুবরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১৪:০৯:৩২ |
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে কানাডার তরুণ ওপেনার যুবরাজ সামারা নিউজিল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে করেছেন সেঞ্চুরি। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণ দিশেহারা করে ছেড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ সব বোলারদের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাটিং করতে নামে কানাডা। উদ্বোধনী দুই ব্যাটার যুবরাজ ও অধিনায়ক দিলপ্রিত বাজওয়া ১১৬ রানের দারুণ এক জুটি উপহার দেন দলকে।



৩৬ রান করে বাজওয়া থামলেও থামানো যায়নি যুবরাজকে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক। আর এটি এই বিশ্বকাপের দ্বিতীয় শতক।

সেঞ্চুরি করার পথে ১০টি চার ও ৬টি ছক্কা। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত যুবরাজ অপরাজিত আছেন ৬১ বলে ১০৭ রান করে। আর কানাডার সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ১৫৮।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..