✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপের চার মাস আগে চোটে মেসি, এই সপ্তাহ থেকেই শুরু পুনর্বাসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১০:১৫:২২ |
২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র চার মাস আগে দুশ্চিন্তার খবর পেলেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির টান ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রে সফরের সময় এই চোট নিশ্চিত হওয়ার পর তার জন্য একটি নিবিড় পুনর্বাসন কর্মসূচি শুরু করা হচ্ছে।

এই সপ্তাহ থেকেই মেসির নিবিড় পূনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। তার আগে মেসির সম্পূর্ণ সুস্থতাই এখন ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর প্রধান লক্ষ্য।

ইন্টার মিয়ামির মেডিক্যাল টিম এএফএ’র সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছে, মেসিকে আপাতত দলের বাণিজ্যিক বা অতিরিক্ত কোনো কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। মূল লক্ষ্যগুলো হলো-

চোটের পুনরাবৃত্তি এড়ানো

আগামী কয়েক সপ্তাহ তার কাজের চাপ নিয়ন্ত্রণ করা

বিশ্বকাপের আগে তাকে সেরা ফিটনেসে ফিরিয়ে আনা

ইন্টার মিয়ামি ক্লাব ও আর্জেন্টিনার পরিকল্পনা, তাদের ‘নাম্বার ১০’ যেন কোনো শারীরিক সমস্যা ছাড়াই তার সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপে খেলতে পারেন।

যদিও আনুষ্ঠানিকভাবে বিশ্রামের সময়সীমা জানানো হয়নি, প্রাথমিক ধারণা অনুযায়ী মেসি কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। এই সময়ে থাকবে-



বিশেষ ফিজিওথেরাপি

ধাপে ধাপে মাঠে ফিটনেস ট্রেনিং

নিয়মিত মেডিক্যাল পর্যবেক্ষণ

হ্যামস্ট্রিং ইনজুরির ক্ষেত্রে তাড়াহুড়া না করে সতর্কভাবে পুনর্বাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেসির মত শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জন্য।

মেসির চোটের খবর যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা- দুই দেশেই উদ্বেগ তৈরি করেছে। এমএলএস ও বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ তিনি। তবে তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব দ্রুত ও নিরাপদভাবে মাঠে ফেরাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপের আর মাত্র চার মাস বাকি। তাই এখন মেসির প্রতিটি অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। লক্ষ্য একটাই- উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে তিনি যেন সম্পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামতে পারেন এবং সম্ভব হলে নিজের বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি করেন সেরা পারফরম্যান্স দিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..