সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

মক্কা থেকে সাইফের হৃদয়স্পর্শী বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৯:২৮:২৪ |
নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটেরও ব্যস্ততা নেই। সেই অবসর সময়টি কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাইফ হাসান ছুটে গেছেন মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে।

সাইফ তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, পবিত্র ওমরাহ সফলভাবে আদায় করা ঈমানের এক বরকতময় ও হৃদয়স্পর্শী সফর। এই ইবাদত আত্মার গভীরে জাগরণ সৃষ্টি করে, মনকে পরিশুদ্ধ করে এবং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ককে করে আরও নিবিড় ও অর্থবহ।”



তিনি আরও যোগ করেছেন, “এটি মানুষকে নতুন করে ভাবতে, বুঝতে এবং নিজেকে সংশোধন করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা এই ওমরাহ কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিন্‌কুম, আল্লাহ আমাদের সবার ইবাদত গ্রহণ করুন।”

বিশ্বকাপ খেললে হয়তো এই ওমরার সুযোগ হতো না। অবসর সময়টিকে আধ্যাত্মিক সফরে পরিণত করেছেন এই ব্যাটার, সামনেই পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..