✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১২:১০:০৮ |

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপে ফেরার গুঞ্জন রয়েছে লিওনেল মেসির। এর মধ্যেই সৌদি প্রো লিগে দল রায়ানে মেসিকে দলে নিয়েছে ক্লাব এসসি নিওম। ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দিয়েছেন রায়ানে মেসি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত এসসি নিওমে খেলবেন তিনি।


সৌদি প্রো লিগে বড় বড় তারকা আনার ধারা চলছে। তবে একই সঙ্গে তারা তরুণ প্রতিভাদের দিকেও নজর দিচ্ছে। বিশেষ করে ফরাসি বাজারে তাদের আগ্রহ বেশি। গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানার মতো তরুণরা সৌদিতে গিয়েছিলেন। জানুয়ারির শীতকালীন দলবদলেও এই ধারা অব্যাহত থাকে। 



মোহামেদ কাদের মেইতে ও জর্জ ইলেনিখেনা সৌদি ক্লাবে যোগ দেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ১৮ বছর বয়সী রায়ানে মেসি। তিনি ফ্রান্স যুব দলের খেলোয়াড়।

মেসির চুক্তি ধারের ভিত্তিতে। মৌসুম শেষে তার চুক্তি শেষ হবে। চুক্তিতে স্থায়ীভাবে কেনার সুযোগ আছে কি না, তা জানানো হয়নি। এই মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ-তে ধারে খেলেছেন। সেখানে ১৪ ম্যাচে তিনি ২টি গোল করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..