সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালের পথে আতলেতিকো মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ১০:৩১:১৭ |

বার্সেলোনা শেষ কবে এতটা বাজে এতটা বাজে খেলেছিল, সেটা সমর্থকদের মনে করতে একটু কষ্টই হওয়ার কথা। এবারের মৌসুমে রীতিমতো উড়ছিল বার্সা। সেই দলটাকেই আজ নাকানি-চুবানি খাইয়ে ছাড়ল আতলেতিকো মাদ্রিদ।


নিজেদের মাঠ মেত্রোপলিতানোয় বার্সাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আতলেতিকো।

এ জয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখল মাদ্রিদের ক্লাবটি।



সেমিফাইনালের ফিরতি লেগ আগামী ৩ মার্চ বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠতে হলে হান্সি ফ্লিকের দলকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।

আতলেতিকোর ৪ গোলই হয়েছে প্রথমার্ধে। ৮ মিনিটে এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় দিয়েগো সিমেওনের দল। ১৪ মিনিটে ব্যবধান ২-০ করে আঁতোয়ান গ্রিজমান। ৩৩ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে আরও এগিয়ে যায় আতলেতিকো। আর প্রথমার্ধের যোগ করা সময়ে আতলেতিকোর হালি পূরণ করে বার্সাকে ম্যাচ থেকে ছিটকে দেন হুলিয়ান আলভারেজ।

গত দুই দশকে এ নিয়ে মাত্র তৃতীয়বার বিরতির আগেই ৪ গোল হজম করল বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে উঠেছিল বার্সা। পাউ কুবারসি এক গোল শোধও করেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়ে যায়।

শেষ দিকে এরকি গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যন্ত্রণা বাড়ে বার্সার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..