মৌসুম শুরুর আগমুহূর্তে চোটে পড়লেন মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৭:৫২:৩৫ |
সর্বশেষ মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার দলটির নতুন শুরুর পালা। আগামী ২১ ফেব্রুয়ারি মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি খেলতে নামবে। তার আগে চোটে পড়লেন ক্লাবটির প্রাণভোমরা মেসি।  

বিশ্বকাপজয়ী এই অধিনায়কের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘তিনি কবে নাগাদ অনুশীলন ও খেলায় ফিরবেন সেটি চোট কত দ্রুত সারে তার ওপর নির্ভর করছে।’ মেসির আরও কিছু মেডিক্যাল পরীক্ষার পর তার হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান পড়ার বিষয়টি নিশ্চিত হয়ে। তিনি চোটে পড়ায় স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচ। 



মৌসুম শুরুর আগে পুয়ের্তো রিকোয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মায়ামির। ম্যাচ বাতিলের ঘটনায় এক ভিডিও বার্তায় মেসি জানিয়েছেন, ‘পুয়ের্তো রিকোর সেসব মানুষদের আমি বার্তা দিতে চাই, যারা অনুশীলন সেশন ও খেলা দেখতে যাওয়ার কথা ছিল। সত্যিকার অর্থে ইকুয়েডরে আমাদের সর্বশেষ ম্যাচে আমার মাংসপেশিতে টান লাগে। সে কারণে আগেভাগেই আমি মাঠ ছেড়ে যাই। সে কারণে পুয়ের্তো রিকো এবং ইন্টার মায়ামি যৌথভাবে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি সেটি পরবর্তীতে আবার মাঠে গড়াবে এবং তখন দেখা হবে আমাদের।

শিগগিরই আপনার দেশে ভ্রমণে যাব। সবাইকে আমার উষ্ণ আলিঙ্গন এবং আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’

মায়ামি ও পুয়ের্তো রিকোর ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালের ম্যাচ খেলার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। সেটি ২৬ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণের কথা জানিয়েছে মেসিদের ক্লাব। অবশ্য তার আগেই শুরু হয়ে যাবে এমএলএসের নতুন মৌসুম। এর আগে ২০২৪ সালে হংকংয়ে মায়ামির প্রাক-মৌসুম সফর মিস করেছিলেন মেসি। তাকে দেখতে মুখিয়ে ছিল এশিয়ান দেশটির ফুটবলভক্তরা।

কিন্তু মেসিহীন মায়ামিকে দেখে তীব্র ক্ষোভ দেখা যায় তাদের মাঝে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর ২০২৪ সালে মায়ামিকে প্রথম ট্রফি হিসেবে লিগস কাপ জেতান মেসি। ব্যক্তিগতভাবে মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি তিনি ২০২৪ সালে মায়ামিকে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে প্রথম এমএলএস কাপ শিরোপাও এনে দিয়েছেন। সর্বশেষ ২০২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা এমএলএস কাপ জিতেছে মায়ামি, যা দলের ইতিহাসে প্রথম লিগ শিরোপা। এই মৌসুমে মেসি দলের সেরা গোলদাতা হয়ে গোল্ডেন বুট জেতেন এবং একইসঙ্গে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...