৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ২০:০২:৩৪ |
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে নিজের একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অর্থ সংক্রান্ত একটি বিষয়ে তাকে ‘মিসকোট’ করা হয়েছে দাবি করে তিনি বলেছেন, ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার বিষয়ে আমি কোনো অনুমতি বা ব্যাখ্যা দিইনি। এই ধরনের অপতথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, আমাকে কোট করে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এই কথা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি। আমাকে মিসকোট করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা অর্থ ইন্টারসেপ্ট (আটক) করেছেন, তারা এর উৎস, পরিমাণ এবং উদ্দেশ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এখানে আইনের ব্যাখ্যা তারাই দেবেন। আমি কোন অধিকারে টাকার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেব? দয়া করে এই অপতথ্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।

এর আগে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই। টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...