✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই গোলে এগিয়ে থেকেও চেলসির হোঁচট, হার এড়াল ম্যানইউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১১:৫২:০৮ |
লিয়াম রোজেনিয়রের কোচিংয়ে উড়ছিল চেলসি। লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয়ের পথে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অতিথি দল। তাতে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট হারাল ব্লুরা।

জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে কোল পালমার পেনাল্টি থেকে স্কোর ২-০ করেন। সহজ জয়ে ম্যাচ শেষ করার আভাস দিয়েছিল তারা। কিন্তু লিডস ঘুরে দাঁড়ায়।

জেইডেন বোগলে ফাউলের শিকার হলে লুকাস এনমেচার পেনাল্টি থেকে ২-১ করেন। তারপর অবিশ্বাস্যভাবে ডিফেন্ডিংয়ে তালগোল পাকিয়ে দ্বিতীয় গোল হজম করে চেলসি। সমতা ফেরান নোয়াহ ওকাফোর। একেবারে শেষ মুহূর্তে পালমার গোলমুখের সামনে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মেরে হতাশ করেন।

মাইকেল ক্যারিকের ম্যানইউ প্রথম হারের শঙ্কায় ছিল। তবে শেষ মুহূর্তে গোল করে পয়েন্ট উদ্ধার করেছে তারা। ক্যারিকের অধীনে টানা পঞ্চম প্রিমিয়ার লিগ জয়ের খোঁজে নেমেছিল ইউনাইটেড। কিন্তু ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলের ড্রয়ে তিনে ওঠার ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামানোর সুযোগ হারাল তারা।

টমাস সোসেক ৫০তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে সহজে জাল কাঁপান। ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যানইউ ভেবেছিল কোবি মাইনুর ক্রসে কাসেমিরোর হেডে তারা সমতা ফিরিয়েছে। কিন্তু ভিএআর-এ দেখা গেছে ব্রাজিলিয়ান অফসাইডে ছিলেন।

ওয়েস্ট হ্যাম যখন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ব্রায়ান এমবেউমোর বাঁকানো ক্রসে বেঞ্জামিন সেসকোর ভলি তাদের হৃদয় ভেঙে দেয়। ইনজুরি টাইমের ৬ মিনিটে গোল করে পয়েন্ট ভাগাভাগি করে ম্যানচেস্টার ক্লাব।

২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারেই থাকতে হলো ম্যানইউকে। আর চেলসি সমান ম্যাচ খেলে এক পয়েন্ট পেছনে থেকে পঞ্চম স্থানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..