রিয়ালের কোচ হতে ক্লপের ‘৫ শর্ত’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১১:৪১:১১ |
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে কি ফিরছেন ইয়ুর্গেন ক্লপ? ইউরোপীয় ফুটবলে এমন গুঞ্জন নতুন নয়। বর্তমানে রেড বুল গ্রুপে উচ্চপদে দায়িত্ব পালন করলেও ক্লপকে ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পাঁচটি শর্ত পূরণ হলেই নাকি বার্নাব্যুতে দায়িত্ব নিতে রাজি হতে পারেন সাবেক লিভারপুল কোচ।

কিছুদিন আগেই জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার পর আলভারো আরবেলোয়াকে সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব দেওয়া হয়েছে।


তবে তার চুক্তির মেয়াদ নিয়ে রিয়াল মাদ্রিদ স্পষ্ট কিছু জানায়নি। চুক্তি মৌসুম শেষে শেষ হচ্ছে না, মানে পুরোপুরি অন্তর্বর্তীকালীনও নয়। তবু রিয়াল মাদ্রিদ ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছে বলেই ধারণা করা হচ্ছে, বিশেষ করে আলোনসোকে বিদায় দেওয়ার পর।
এই পুরো কাহিনিতে লিভারপুলের ছায়া স্পষ্ট।

আলোনসো, আরবেলোয়া, ক্লপ—তিনজনেরই অ্যানফিল্ডের সঙ্গে যোগ রয়েছে। এমনকি শোনা যাচ্ছে, বর্তমান লিভারপুল কোচ আর্নে স্লট প্রত্যাশিত ফল না পেলে আলোনসো হতে পারেন সম্ভাব্য বিকল্প। ফলে দুই ক্লাবের সম্পর্ক যেন আরো জটিল হয়ে উঠেছে।
লিভারপুল ছাড়ার সময় ক্লপ ইঙ্গিত দিয়েছিলেন, হয়তো আর কোনো ক্লাবে কোচিং করবেন না।


তবে পেপ গার্দিওেলা প্রকাশ্যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ক্লপ একদিন না একদিন ফিরবেনই। কিন্তু প্রশ্ন হলো, এত চাপ ও প্রত্যাশার মাঝে থাকা রিয়াল মাদ্রিদের দায়িত্ব কি তিনি নেবেন?
পাঁচ শর্তে রাজি?

স্প্যানিশ সংবাদমাধ্যম ডিফেন্সা সেন্ট্রালের দাবি, পাঁচটি শর্ত পূরণ হলে তবেই ক্লপ দায়িত্ব নিতে পারেন

প্রথম শর্ত: এনদ্রিককে ফিরিয়ে আনা

বর্তমানে ফরাসি ক্লাব লিওঁতে ধারে খেলছেন ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক। ক্লপ নাকি তাকে মূল দলে ফেরাতে চান। তরুণ এই ফরোয়ার্ডকে ভবিষ্যৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন জার্মান কোচ।

দ্বিতীয় ও তৃতীয় শর্ত: দুই সেন্টার-ব্যাক

রক্ষণভাগ মজবুত করতে অন্তত দু’জন নতুন সেন্টার-ব্যাক চান ক্লপ।


সম্ভাব্য নামের তালিকায় আছেন নিকো স্কোলটারবেক ও জ্যাকোবো রামন। রিয়ালের সাম্প্রতিক রক্ষণ সমস্যা সমাধানে অভিজ্ঞ ও তরুণের সমন্বয় চান তিনি।
চতুর্থ ও পঞ্চম শর্ত : মিডফিল্ডে দুই সংযোজন

মিডফিল্ডেও নাকি দুই নতুন মুখ চান ক্লপ। যদিও দলে ইতোমধ্যে আছেন জুড বেলিংহাম, চুয়োমেনি, ভালভার্দে ও কামাভিঙ্গা—তবু নিজের কৌশলের সঙ্গে মানানসই দুই খেলোয়াড় চান তিনি। সম্ভাব্য টার্গেট হিসেবে শোনা যাচ্ছে অ্যাডাম হোয়ারটনের নামও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...