✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: তদন্তে পিবিআই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৪, | ১১:১১:৪০ |

ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেন মামলাটি পিবিআইকে তদন্ত করে ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। গত ২০ সেপ্টেম্বর রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যায়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..