দিয়াসের হ্যাটট্রিক ও কেইনের জোড়া গোলে জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১২:০৩:০২ |
ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হলো হফেনহাইম। শক্তি হারিয়ে চ্যাম্পিয়নদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারল না তারা। লুইস দিয়াসের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের জোড়া গোলে বড় জয় পেল বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার বুন্ডেসলিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে স্বাগতিকরা। মাচের সবগুলো গোলেই জড়িয়ে দিয়াসের নাম।

সপ্তদশ মিনিটে হফেনহাইমের ডি-বক্সে দিয়াসকে ফাউল করে লাল কার্ড দেখেন নাইজেরিয়ার ডিফেন্ডার কেভিন আর ওই স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। ৪৫তম মিনিটে আবার ডি-বক্সে ফাউলের শিকার হন কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস এবং ফের স্পট কিকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড কেইন।



ওই দুই গোলের মাঝে হফেনহাইম অবশ্য একবার সমতায় ফিরেছিল। ৩৫তম মিনিটে তাদের একমাত্র গোলটি করেন আন্দ্রেই ক্রামারিচ।

তবে কেইনের দ্বিতীয় গোলে বায়ার্ন আবার এগিয়ে যাওয়ার পর, আর কোনো সম্ভাবনা জাগাতে পারেনি সফরকারীরা। বিরতির আগেই নিজের প্রথম গোলটি করেন দিয়াস। ৬৫তম মিনিটে কাছ থেকে ব্যবধান আরও বাড়ানোর পর, ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াস।

গত গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া দিয়াস জার্মান দলটির হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন। বুন্ডেসলিগায় ২০ ম্যাচে তার মোট গোল হলো ১৩টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৮টি, অ্যাসিস্ট করেছেন ১২টি।

এবারের বুন্ডেসলিগায় ২০ ম্যাচে ২২ গোল তালিকার শীর্ষে আছেন কেইন। তার পরেই আছেন দিয়াস।

লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বায়ার্ন। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমু্ন্ড।

আসরে পঞ্চম হারের পর ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হফেনহাইম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...