✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোমাঞ্চকর ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলকে ২-১ গোলে হারাল সিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১১:৫৩:১২ |
লিগে এক ম্যাচ জয়ের পর আবারও হারের মুখ দেখল লিভারপুল। রোববার (৮ ফেব্রুয়ারি) সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ২-১ গোলে হেরেছে স্লটের দল।

প্রথমার্ধে ছন্দহারা লিভারপুল দ্বিতীয় হাফে বদলে যায়। ম্যাচের ৭৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন সোবোসলাই।প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির ফ্রি কিকে গোল করেন এই হাঙ্গেরির মিডফিল্ডার। বল হাওয়ায় বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়াল।



তবে ম্যাচ ঘুরে যায় নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে। ৮৪তম মিনিটে বের্নার্ডো সিলভার দারুণ গোলে সমতায় ফেরে সিটি। হলান্ডের হেড পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে, স্লাইড ভলিতে অ্যালিসনকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে ম্যাথিউস নুনেসকে লিভারপুলের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হলান্ড। চলতি মৌসুমে লিগে ২১তম গোল ছিল এটি তার।

শেষ দিকে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে হার নিয়ে ঘরের মাঠ ছাড়তে হয় স্লটের দলকে।

২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে লিভারপুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..