সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১১:৪০:২৭ |
শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে বার্সেলোনা। ম্যাচে লামিন ইয়ামাল একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করার পর পেনাল্টি এরিয়ার বাইরে থেকে তার ট্রেডমার্ক কার্লিং শটে গোল করে সেই ভুল পুষিয়ে দিয়েছেন।

রবার্ট লেভানডোভস্কি বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন এবং ঘরের ছেলে মার্ক বার্নাল ক্যারিয়ারের প্রথম গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ যদি রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায়, তবে তারা ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে আসতে পারবে।

লেভানডোভস্কির গোলে ২৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। বাম প্রান্ত দিয়ে মার্কাস রাশফোর্ডের চমৎকার মুভমেন্টের পর লেভানডোভস্কি খুব কাছ থেকে গোল করেন। তার প্রথম শটটি ব্লক করা হলেও তিনি ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জালে জড়ান।



প্রথমার্ধের ইনজুরি টাইমে কুন্দের একটি শট ইয়ামালের পায়ে পড়লে তিনি গোললাইনের খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে মারেন। তবে ৬১ মিনিটে তিনি তার রূপ দেখান। ডি বক্সের মাথায় একজন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের জোরালো ও বাঁকানো শটে গোল করেন তিনি। বল ঠেকানোর কোনো সুযোগই গোলরক্ষক লিও রোমানের ছিল না।

৮৩ মিনিটে মাঝমাঠে চারটি দ্রুত পাসের মাধ্যমে মায়োর্কার রক্ষণভাগ চিড়ে ফেলে বার্সা। মার্ক বার্নাল বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন এবং একজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..