টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি

এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক : জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১৮:৫৬:১০ |
টি-২০ বিশ্বকাপ শুরু হলেও আন্তর্জাতিক ক্রিকেটের এই মহোৎসবে বাংলাদেশের অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই অনুপস্থিতি শুধু ক্রিকেটারদের জন্য নয়, বরং পুরো জাতির জন্য অপমানজনক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর শুরু হওয়ার দিনে স্বাভাবিকভাবেই দেশের মানুষের চোখ থাকার কথা ছিল টিভি পর্দায়। টাইগারদের মাঠের লড়াই আর লাল-সবুজের উল্লাস দেখার অপেক্ষায় থাকার কথা ছিল কোটি ক্রিকেটপ্রেমীর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে।

জামায়াত আমিরের ভাষ্য, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও পরিকল্পিতভাবে দেশকে সেই সুযোগ থেকে দূরে রাখা হয়েছে। বিষয়টি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের সম্মান ও মর্যাদার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এর মাধ্যমে পুরো জাতিকেই অপমান করা হয়েছে বলে তিনি দাবি করেন।

দেশের ক্রিকেটারদের প্রতি সংহতি জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়।


পোস্টে আন্তর্জাতিক রাজনীতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির চাপের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করতে পারে না। খেলাধুলার মতো আন্তর্জাতিক অঙ্গনেও যদি বাংলাদেশকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে তা জাতির আত্মসম্মানে আঘাত হানে।



তবে সামনের দিনগুলো নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ আবারও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে ফিরে আসবে। তিনি দৃঢ় কণ্ঠে উল্লেখ করেন, ‘বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে– গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে। ইনশাআল্লাহ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...