ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১১:৪৫:০৭ |
ফিফা বিশ্বকাপের জন্য নিজেদের বেসক্যাম্পের নাম প্রকাশ করেছে আর্জেন্টিনা ফেডারেশন অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টুর্নামেন্ট চলাকালীন মূল ক্যাম্প স্থাপন করবে লিওনেল মেসির দল। কম্পাস মিনেরালস ন্যাশনাল পারফর্মেন্স সেন্টার থেকে অনুশীলন, ম্যাচ ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করবে আর্জেন্টিনা।

হাতে স্বর্গ পাওয়ার গল্পটা আজ অতীত। তবে আলবিসেলেস্তেদের জন্য শিরোপা জয়ের দৃশ্যটা এখনও রঙ্গিন। দীর্ঘ সময়ের বিশ্বকাপের শিরোপা খড়া কাটানোর উৎসবের আমেজ কাটেনি। এর মধ্যেই দ্য গ্রেটেস্ট শো অব আর্থ খ্যাত মঞ্চে নীল সাদা জার্সিতে প্রতিনিধিত্ব করার মিশন শুরু আর্জেন্টিনা ফুটবল দলের। যার শুরুটা আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য নিজেদের বেসক্যাম্পের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে। বিশ্বকাপের জন্য আমেরিকার কানসাস সিটিকে নিজেদের প্রধান ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
 
বিশ্বকাপের সমইয়টা লিওনেল মেসিদের ঠিকানা হবে কানসাস সিটি। শহরটির কম্পাস মিনেরালস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার হবে আলবিসেলেস্তেদের দুর্গ। যা মূলত স্পোর্টিং কানসাস ক্লাবের প্রাক্টিস গ্রাউন্ড। যেখানে রয়েছে আন্তর্জাতি মানের ট্রেনিং পিচ, জিম ও রিকোভারির সুবিধা। মূলত কৌশলগত সুবিধার কথা বিবেচনায় এই বেসক্যাম্প নির্বাচন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

  
শহরটির ভৌগলিক অবস্থান অর্থাৎ আমেরিকার কেন্দ্রস্থলে হওয়ায় এখান থেকে যাতায়াতে সুবিধা পাবে আর্জেন্টিনা। পাশাপাশি শহরটিতে কম জনবহুল, তুলনামূলক কম যানজট ও সহনীয় আবহাওয়া অনুশীলনের জন্য বেশ উপযোগী হওয়ায় এই ভেন্যু চূড়ান্ত করেছে এএফএ। তবে এখনও চূড়ান্ত হয়নি অনুশীলনের কেন্দ্র ও বাসস্থান ।
 
গ্রুপপর্বে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরুর করবে আর্জেন্টিনা। শহরটিতে ক্যাম্প করায় এ ম্যাচে বাড়তি সুবিধা পাবে মেসিরা। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল।
  
যদিও ফিফা এখনও দল ঘোষণার সময়সূচি ও ভেন্যুতে দলগুলোর যাওয়ার সময় নির্ধারণ করেনি। ধারণা করা হচ্ছে, জুনের শুরুর দিকে উত্তর আমেরিকায় প্রস্তুতি সফর শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আলবিসেলেস্তেদের। এছাড়া ২৭ মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ বিশ্বকাপের বড় প্রস্তুতির মঞ্চ আর্জেন্টিনার।

বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা আসতে পারে মে মাসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...