সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

হিউম্যান রাইটস ওয়াচ

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৭:১৮:৫৯ |
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতির মতো ভয় ও দমন-পীড়নের কিছুটা অবসান হয়েছে।

তবে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হাজার হাজার মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 
অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মব ভায়োলেন্স সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে। আইন ও সালিস কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে আগস্টের মধ্যে মব  হামলায় কমপক্ষে ১২৪ জন নিহত হয়েছেন।

এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..