✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১২:০২:২৬ |
পায়ের চোটে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।

লা লিগায় গত শনিবার এলচের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান রাফিনিয়া। এজন্য বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি।

পরে সোমবার তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার পক্ষ থেকে। এজন্য মঙ্গলবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে বিবৃতিতে জানানো হয়েছে।



এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৩টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট।

চার বছরে তৃতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে বার্সেলোনা; ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..