পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১১:৫৮:৩০ |
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের জন্য মিকেল মেরিনোর পায়ে অস্ত্রোপচার করাতে হবে। আর্সেনাল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শল্যবিদের ছুরিকাঁচির নিচে নেওয়া হবে স্প্যানিশ এই মিডফিল্ডারকে।

গত ২৫ জানুয়ারি ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের ৩-২ গোলে হারের ম্যাচে পায়ে চোট পান মেরিনো। ম্যাচটিতে ৩২ মিনিট খেলে একটি গোলও করেন তিনি।

ওই চোটের কারণে লিডস ইউনাইটেডের বিপক্ষে গত শনিবারের ম্যাচে খেলতে পারেননি মেরিনো। সেদিন তাকে স্কোয়াডেই রাখেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। লিডসের মাঠে ম্যাচটি ৪-০ গোলে জেতে নর্থ লন্ডনের ক্লাবটি।



পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মেরিনোর ডান পায়ের হাড়ে চোট লেগেছে। এজন্য তার অস্ত্রোপচার করাতে হবে। ফলে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠে বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে।

আর্সেনালের আশা, মৌসুম শেষের আগেই পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন মেরিনো।

চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন মেরিনো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ছয় গোলের পাশাপাশি অবদান রেখেছেন তিনটিতে।

২৪ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানের ম্যানচেস্টার সিটি থেকে ৬ পয়েন্ট এগিয়ে তারা।

লিগে আগামী শনিবার সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে আর্সেনাল। তার আগে মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে লড়বে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...