✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৭:০১:৪৭ |
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় ইয়াকুব আলী মোল্যা (৭৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া নূরবাগ এলাকায় প্যারাডাইস হোটেলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের মৃত গোলাম মোহাম্মদ মোল্যার ছেলে। আটক ট্রাকচালক রিয়াজ হোসেন (৩৫) যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের খাঁনপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনাগামী একটি ট্রাকের চাপায় একজন বৃদ্ধ পথচারী ঘটনাস্থলে মারা যান। পরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকসহ চালককে ধরে পুলিশের নিকট সোপর্দ করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার এসআই আশরাফুল আলম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও চালক রিয়াজ হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন, ‘নিহত পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৩০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..