✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১১:৫৩:০২ |
ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচের জয়খরা কাটাল লিভারপুল। হতাশার বৃত্ত থেকে তারা বেরিয়ে এলো নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে। এই ম্যাচে একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ।

অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। ১-০ গোলে পেছনে পড়ার পর আর্নে স্লটের দল ঘুরে দাঁড়ায়। হুগো একিতিকের জোড়া গোলে লিড নেয় তারা। 



সেখানেই শেষ নয়। ৬৭তম মিনিটে লিভারপুল তৃতীয় গোলের দেখা পায়। জার্মান বিস্ময়বালক ফ্লোরিয়ান উইর্টজকে এই গোলটি বানিয়ে দেন সালাহ। একিতিকে ও উইর্টজ গোল করে শিরোনামে এলেও মিশরীয় ফরোয়ার্ড অনন্য এক রেকর্ড গড়েছেন।

দ্বিতীয়ার্ধের অ্যাসিস্টে সালাহ প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে গোল ও অ্যাসিস্টে ডাবল ফিগারের দেখা পেয়েছেন। ম্যাগপাইদের বিপক্ষে ১৯ ম্যাচ খেলে ১০টি গোল ও ১০টি অ্যাসিস্ট তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..