এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১১:৪৯:৫৯ |
গতকাল (শনিবার) এলচের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। কাতালানদের গোল হওয়া উচিত ছিল তিনটির বেশি, কিন্তু ম্যাচ শেষে সেটাই জয়ের জন্য যথেষ্ট ছিল।

মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এলচের বিপক্ষে জয়ের পর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমাদের জন্য তিনটি পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ ছিল, শেষ কয়েক মিনিট বাদে আমরা একটি চমৎকার ম্যাচ খেলেছি। মাঝে মাঝে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। প্রতি তিন বা চার দিন অন্তর আমাদের একটি করে ম্যাচ থাকে এবং এমন কিছু সময় আসে যখন আমাদের আরও কিছুটা ভালো করতে হয়। এটা সত্য যে আমরা সুযোগ হাতছাড়া করেছি এবং সেটি একটি নেতিবাচক দিক, তবে সামগ্রিকভাবে আমি তিনটি পয়েন্ট পেয়ে খুশি এবং দল যেভাবে খেলেছে তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’



ম্যাচে ইয়ামাল একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়ে মোস্ট ভ্যালুয়েবল পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন। তাকে নিয়ে জানতে চাইলে ফ্লিক বলেন, ‘সে দলের জন্য গুরুত্বপূর্ণ, ক্লাবের জন্য ও সবার জন্য। আমার মনে হয় আরও উন্নতি করার সুযোগ আছে, তার মধ্যে সম্ভাবনা আছে। আজ সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি দলকে নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু আজ সে ছিল অন্যদের চেয়ে বেশ ভালো এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে সে এমন পর্যায়ে খেলেছে এবং দলের সঙ্গে সংযোগ ভালো ছিল।’

এলচের বিপক্ষে স্বাস্থ্যগত সমস্যার কারণে রাফিনহা ও জুলেস কোন্দেকে তুলে নিতে হয়েছিল বার্সাকে। ফ্লিক তাদের চোট নিয়ে বললেন, ‘রাফিনহা স্পষ্ট জানতো যে সে ৪৫ মিনিট খেলবে, পরে তাকে তুলে নিলাম। সে ভালো আছে। একটু ক্লান্ত। কোন্দের মধ্যে অস্বস্তিবোধ ছিল, তবে আমার মনে হয় না সেটা খুব গুরুতর কিছু। আমরা কাল এই ব্যাপারে দেখব, কিন্তু তাকে তুলে নেওয়াই ছিল ভালো সিদ্ধান্ত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...