মক ভোট দিলেন প্রতিবন্ধী ব্যক্তিরা

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মক ভোটের আয়োজন করে বি-স্ক্যান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩০, | ১৪:৫৫:৩৮ |
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মক ভোটের আয়োজন করা হয়। এতে ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তি ভোট প্রদান করেন।

বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে সহযোগিতায় ছিল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)।


আয়োজক সূত্র জানায়, এই আয়োজনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভোট প্রদানের সুবিধার্তে প্রবেশগম্যতার ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে ছিল দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল ব্যালট, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষার দোভাষীর সহযোগিতা। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধী ও বহুমুখী প্রতিবন্ধী ব্যক্তিরাও এই মক ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এ আয়োজনে ছিল অডিও সুবিধাযুক্ত তথ্যকেন্দ্রের সুবিধা। 

এই মক ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, ভোটার এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিসহ সকলেই ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি। 

বি-স্ক্যান’র নির্বাহী পরিচালক সালমা মাহবুব বলেন, অন্তর্ভুক্তিমূলক ভোটকেন্দ্র কেমন হতে পারে সেটি আমরা এ আয়োজনের মাধ্যমে  প্রদর্শন করেছি। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রবেশগম্যতা জরুরি। আশা করছি, আসন্ন নির্বাচনে সরকার বিষয়টি বিবেচনায় রাখবে।

অনুষ্ঠানে আইএফইএসের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর পল গরিন, ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ-এর প্রতিনিধি জুলস সিটয, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া, প্রকল্প ব্যবস্থাপক রোকসানা হক, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-এর নির্বাহী পরিচালক বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...