✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়টি ভাবছে সরকার: আইনমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৭, | ১৬:০৬:৩৩ |

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। কেননা জনগণের পক্ষ থেকে এ দাবি উঠেছে।’

বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার পর একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।’

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। দাবি উঠেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করারও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..