বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, এইচএসসি পাশেই আবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৯, | ১৯:১৬:১০ |
বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পাশ থাকতে হবে। তবে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

কোর্সে নাম: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা:

(ক) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

(খ) ইংরেজি মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।

(গ) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ।

(ঘ) ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ অথবা ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: 

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

বয়স: 

১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত অথবা অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যামে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...