✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নবম গ্রেডে জনবল নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ১৮:৫৭:৩৩ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেডে প্রশাসনিক অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি।

চাকরির বিবরণ

পদের নাম: প্রশাসনিক অফিসার

বিভাগ: রেজিস্ট্রার অফিস

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ ২.৫ ও স্নাতক (সম্মান)–সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল—

২২,০০০-৫৩,০৬০ টাকা, ৯ম গ্রেড

আবেদনের নিয়ম

নির্ধারিত ফরমে ১০ কপি দরখাস্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সঙ্গে যুক্ত করে রেজিস্ট্রার বরাবর অফিস চলাকালে জমা দিতে হবে। ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম, ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই×৪ ইঞ্চি সাইজের খামে আবেদন করতে হবে।

আবেদন ফি

৬০০ টাকা। অগ্রণী ব্যাংকে পে–অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৮ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..