✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টেকনাফ সৈকতে ভেসে এলো কন্যাশিশুর মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ২১:১৪:১৪ |
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মহেশখালীয় পাড়া সমুদ্র সৈকত ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অজ্ঞাত মরদেহটি পরিচয়বিহীন কন্যাশিশুর। মরদেহটি সমুদ্র থেকে ভেসে এসেছে।

পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..