ঢামেকে ইন্টার্ন চিকিৎসক নির্যাতন : হামলাকারী ৩ জনকে কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ২১:০১:৪৫ |
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 

সাজাপ্রাপ্তরা হলেন মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান


মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার (২১ জানুয়ারি) রাতে আশঙ্কাজনক অবস্থায় লাকি বেগম (৩৪) নামের এক নারীকে তার আত্মীয় স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা চলাকালে রাত আনুমানিক ১১টার সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু লাকি বেগমের ছেলে রাকিব দাবি করে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাকিবের বন্ধু গ্রেপ্তার শাকিব ফোন করে তার আরও কিছু বন্ধুদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন।

তিনি বলেন, কিছুক্ষণ পর শাকিবসহ অজ্ঞাতপরিচয় আরও ২০/৩০ জন লোক হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে তারা সেখানে কর্তব্যরত দুইজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। এছাড়া অজ্ঞাতপরিচয় বাকি হামলাকারীরা পালিয়ে যায়।

আটক করা তিনজনকে পরে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলে তাদের অপরাধ আমলে নিয়ে প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...