✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুগদায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ২০:৫৮:১৪ |
রাজধানীর মুগদার আনন্দনগর এলাকার একটি বাসা থেকে মো. জহিরুল ইসলাম সাজিদ(২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, সাজিদ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত জহিরুল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আব্দুল জলিলের সন্তান। বর্তমানে আনন্দনগর ব্রিজ এলাকার জাহানারা বেগমের ৪৬/ই নম্বর বাসার ভাড়াটিয়া।

মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আবু তারেক দিপু জানান, খবর পেয়ে  মুগদার আনন্দনগর ব্রিজ এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি যে দিবাগত রাতে খাবার খেয়ে সবাই শুয়ে পড়েন। সাজিদও তার নিজ রুমে চলে যায়। রাতের কোনো এক সময় সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্বজনরা ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..