✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপানকে হারানোর ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২১, | ১১:৩৫:৩৪ |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে জাপানের বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। জাপানকে হারানোর ম্যাচে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইল মালাজকজুক।

নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাপান। তবে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি তারা। সর্বোচ্চ ৭৯ অপরাজিত ছিলেন হুগো তানি-কেলি।

এছাড়াও, ওপেনার নিহার পারমার ৩৩, মন্টগোমেরি হারা-হিঞ্জে ২৯ এবং চার্লি হারা-হিঞ্জের ব্যাট থেকে আসে ২৪ রান। তাতে ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ২০১ রানের পুঁজি পায় জাপান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন নাদেন কোরে।



এই লক্ষ্য তাড়া করতে নিয়ে ঝড়ো ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উইল মালাজকজুক এবং নীতেশ স্যামুয়েল। ওপেনিং জুটি থেকে আসে ১৩৫ রান। যার ১০২ রানই আসে মালাজকজুকের ব্যাট থেকে। মাত্র ৫১ বলে শতক হাঁকিয়ে গড়েন বিশ্বরেকর্ড।

এর আগে যুব বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল পাকিস্তানের কাসিম আকরামের দখলে। ২০২২ আসরে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ বলে শতক হাঁকিয়েছিলেন তার রেকর্ডই ভাঙলেন মালাজকজুক।

মালাজকজুক ছাড়াও স্যামুয়েল করেন ৬০ রান। মাত্র ২৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় তারা হারায় দুইটি উইকেট।

যুব বিশ্বকাপে গ্রুপ 'এ' তে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতেও শ্রীলঙ্কা থেকে রান রেটে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এদিকে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জাপানের। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..