✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রবল বৃষ্টিপাতে পূর্ব অস্ট্রেলিয়ায় বন্যা, উদ্ধার ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ১২:০৩:১৭ |
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের থেকে বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এ পর্যন্ত অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজধানী সিডনিতে শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে নারাবিন এলাকার নিচু শহরতলিতে বিপজ্জনক বন্যা দেখা দিলে সেখানকার বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর রাজ্যজুড়ে ১,৪০০টির বেশি জরুরি ঘটনার সাড়া দিতে হয়েছে উদ্ধারকর্মীদের। এর বেশিরভাগই বন্যার পানিতে গাড়ি চালানোর সঙ্গে সম্পর্কিত।

রাজ্য জরুরি পরিষেবার সহকারী কমিশনার সোনিয়া অয়স্টন এক বিবৃতিতে বলেন, আকস্মিক বন্যার কারণে বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং কিছু রাস্তা আরো কিছু সময় বন্ধ থাকতে পারে। এদিকে রবিবার (১৮ জানুয়ারি) সিডনির দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রবিবার স্থানীয় সময় সকালে সিডনির উত্তর প্রান্তে প্রায় ৭২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, শনিবার সিডনি থেকে প্রায় ৬৬ কিলোমিটার দক্ষিণে ওলংগংয়ের কাছে বৈরী আবহাওয়ার সময় গাছের একটি ডাল ভেঙে পড়ে আঘাত পেয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..