সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

বিশ্বেজুড়ে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৮, | ১১:২৫:৪৮ |

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। রোববার এই সংখ্যা ১০ লাখ অতিক্রম করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এএফপির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা রোববার ১০ লাখ ছাড়ায়। এই সময়ে বিশ্বে করোনায় সংক্রমিত মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৮৭৭ জন।

করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মারা যাওয়া মানুষের সংখ্যা সম্প্রতি ২ লাখ ছাড়ায়। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৭১ লাখের বেশি।

বিশ্বে করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজারের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৯৫ হাজারের বেশি মানুষ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৪৭ লাখের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬১।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..