বিয়ের পিঁড়িতে ম্রুণাল, গুজন নাকি সত্যি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১৮:৩৩:১৮ |

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। গুঞ্জন রয়েছে, বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই আলোচিত জুটি।



ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ধানুশ-ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন। তবে এ নিয়ে তারকা জুটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। একাধিকবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল।

এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অন্যকে জড়িয়ে ধরতে দেখা যায়। মূলত, তারপরই অনেকের মনে প্রশ্ন—তারা কি কেবল বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু? এ নিয়ে জোর চর্চা হওয়ার পর নীরব ছিলেন দুজনই। গত বছরের মাঝামাঝি সময়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন ম্রুণাল। সে সময় অভিনেত্রী বলেন, ‘ধানুশ কেবল আমার ভালো বন্ধু।’ তবে প্রেমের গুঞ্জনে ধানুশকে ‘বন্ধু’ বললেও বিয়ের গুঞ্জনে এখনো নীরব ম্রুণাল।

উল্লেখ্য, তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন তারা। এই দম্পতির দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...