কোন অভিমানে ১৫ বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন ডলি জহুর?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১২:৫৭:৩১ |
একসময় বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ডলি জহুর ২০১০ সালে অভিমান করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে সরে যান। মায়ের চরিত্রে তাঁর অভিনয় শুধু দর্শকপ্রিয়তা নয়, একাধিকবার তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কমার্শিয়াল সিনেমায় একই ধরনের চরিত্র ও গল্পে ক্লান্ত হয়ে পড়ায় বড় পর্দা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে একটি চরিত্রে দেখা গেলেও পরবর্তী সময়ে বড় পর্দায় আর তিনি দেখা দেননি।

১৫ বছরের বিরতির পর ডলি জহুর আবারো বড় পর্দায় ফিরছেন। রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় তিনি দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি বহু বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন। কাজাখস্তানের শুটিং শেষে এখন পাবনায় সিনেমার শুটিং চলছে। ১০ জানুয়ারি থেকে এই শুটিংয়ে অংশ নিয়েছেন ডলি জহুর।



বড় পর্দায় ফেরার অনুভূতি নিয়ে এক গণমাধ্যমকে  ডলি জহুর বলেন, “অভিমান করেই সিনেমা ছেড়েছিলাম। কমার্শিয়াল সিনেমা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একই ধরনের চরিত্র ও গল্প আর কত ভালো লাগে। কিন্তু এবার রেদওয়ান রনির অনুরোধ ফেলতে পারিনি। ও তো খুব ভালো বানায়।”

চলনবিলের শুটিং সেট থেকে তিনি আরও বলেন, “চলনবিলের ওপর দিয়ে কতবার গিয়েছি, এবার শুটিং করছি। খুব ভালো লাগছে। একটু ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি। তবে সব মিলিয়ে খুব ভালো লাগছে।” তবে নিয়মিত বড় পর্দায় ফেরার সম্ভাবনা সম্পর্কে তিনি স্পষ্ট করেন, “সেই বয়স কি আর আছে। আর আমাদের কেন্দ্র করে তো আর গল্প হয় না। তাই একই চরিত্রে আর কাজ করার ইচ্ছা নেই।”

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে আছেন পূজা চেরী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...