সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

লন্ডন ডার্বি জিতে ফাইনালের পথে এগিয়ে গেল আর্সেনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১১:৪৮:২৮ |
ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে চেলসির মাঠে ৩-২ গোলে জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল গানাররা। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে।

স্ট্যামফোর্ড ব্রিজে বলের নিয়ন্ত্রণ চেলসির পায়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। প্রথম গোল পেতে তাদের বেশি দেরি করতে হয়নি। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোল আদায় করে নেয় আর্সেনাল। রাইসের কর্নার থেকে হেডে গোল করেন বেন ওয়াইট। প্রথম হাফে আর কোনো গোল হয়নি।



ম্যাচের ৪৯তম মিনিটে আবারও গোল পায় গানাররা। আর্সেনালকে দ্বিতীয় গোলের স্বাদ দেন ভিক্টর গিয়োকোরেস। চেলসির গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান তিনি। বল পেয়েই তা জালে জড়ান সুইডিশ এই স্ট্রাইকার।

৫৭ মিনিটে এক গোল শোধ দেয় চেলসি। নেটোর পাস থেকে গোল করেন গারনাচো। ৭১তম মিনিটে আর্সেনালের মিডফিল্ডার জুবারমেন্ডি গোল করলে আবারও দুই গোলে লিড পেয়ে যায় সফরকারীরা। তবে শেষ দিকে আবারও গারনাচো গোল করলে ব্যবধান কমায় চেলসি।

ম্যাচটি চেলসি ৩-২ ব্যবধানে হারে। তবে আগামী ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে তাদের সুযোগ থাকছে জয় পেয়ে ফাইনালের টিকিট কাতার। অপরদিকে, চেলসির মাঠে এগিয়ে থাকায় ঘরের মাঠে সুবিধাজনক অবস্থায় থাকবে আর্সেনাল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..