✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ০০:২৩:৫৬ |
২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্ব প্রদক্ষিণ করছে। এরই অংশ হিসেবে ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা। ২০০২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ।


গিলবার্তো বলেন, 'বাংলাদেশে এসে আমি সত্যিই দারুণ আনন্দিত। এটাই আমার প্রথম বাংলাদেশ সফর। এত উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ফিফার পক্ষ থেকে, আমাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, কোকা-কোলা—সবাইকে ধন্যবাদ আমাদের এমন সুন্দরভাবে আতিথেয়তা করার জন্য।'

'এই সময়টা সত্যিই খুব বিশেষ। বাংলাদেশে এসে বিশ্বকাপের আসল ট্রফিটি নিয়ে আসা—এই আইকনিক ট্রফি—এটা ভীষণ অনুপ্রেরণাদায়ক। আজও যখনই আমি এই ট্রফিটিকে কাছ থেকে দেখি, ঠিক যেমন এখন দেখছি, তখন আবার নতুন করে অনুপ্রাণিত হই।'-যোগ করেন তিনি।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন গিলবার্তো। তিনি বলেন, 'এটা আমাকে আজও সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ফুটবলকে যতটা সম্ভব উপভোগ করতে শেখায়, এবং একই সঙ্গে ‘সুন্দর খেলাটির’ একজন দূত হিসেবে দায়িত্ব পালন করতে উৎসাহ দেয়। ফিফা ও পুরো দলের সঙ্গে এখানে এসে এই ট্রফি নিয়ে আসতে পারা আমাদের জন্য বিরাট সম্মানের।'

বিশ্বকাপ শিরোপা বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি আকর্ষণ বাড়াবে বলে মনে করেন গিলবার্তো, 'আমি আশা করি, এই ট্রফি বাংলাদেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে, বিশেষ করে ফুটবলের দিকে আরও বেশি আগ্রহী করবে—যে খেলাটিকে আমরা হৃদয় থেকে ভালোবাসি।'


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..