✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৪, | ১২:১৩:৫৫ |
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পানগাঁও ডক ইয়ার্ডের নিরাপত্তা কর্মী ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আহমেদ দেওয়ান কেরানীগঞ্জ দক্ষিণ পানগাঁওয়ের মৃত মফা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ে রেখা বলেন, আমার বাবা পানগাঁও ডক ইয়ার্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজ ভোরে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারী আমার বাবার পথ রোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই তার পেটের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বাবাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..