✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১২, | ১৭:৩৭:৫০ |
চট্টগ্রামে একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার ময়লার ডিপোর পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সকালে স্থানীয় বাসিন্দারা নালায় বস্তাবন্দী মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

নিহত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। অন্য কোথাও তাকে হত্যার পর বস্তার মধ্যে এনে নালায় ফেলে যেতে পারে বলে মনে করছে পুলিশ।

বন্দর থানার ওসি আবদুর রহিম জানান, নিহত ব্যক্তির পকেট থেকে একটি অটোরিকশার চাবি উদ্ধার করা হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক হতে পারেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, কী কারণে এবং কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..