✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোসাব্বিরকে গুলি করে হত্যা, শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১৬:৩৫:১০ |
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার জিনাতসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

এদিকে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, ডিবির অভিযানে গ্রেপ্তার ৪ জনের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শুটার জিনাত ছাড়াও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল রয়েছে। সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় মামলা করা হয়। নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে এই মামলা করেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..