সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

এক্সেটার সিটির বিপক্ষে ১০-১ গোলে জিতলো পেপ গার্দিওলার শিষ্যরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১১:৩৫:৪৬ |
এক-দুই বা পাঁচটি নয়, গুণে গুণে ১০ দশটি গোল করেছে ম্যানচেস্টার সিটি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে ১০-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ঘরের মাঠে সিটির হয়ে জোড়া গোল করেছেন রিকো লুইস। একটি করে গোল করেছেন ম্যাক্স অ্যালেইন, রদ্রি, অ্যান্টোইন সেমেনিও, তিজানি রেইজন্ডারস, নিকো ও’রিলি এবং রায়ান ম্যাকএডু। জ্যাক ডয়েল-হেইস ও জ্যাক ফিটজওয়াটার নিজেদের জালে বল জড়ালে আরও দুটি গোল পায় সিটি। এক্সেটার একমাত্র গোলটি করেন জর্জ বার্চ।

ম্যাচের ১২ মিনিটে অ্যালেইনের গোলে লিড পায় সিটি। ২৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন রদ্রি। ৪২ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় হেইস নিজের জালে বল জড়ালে ব্যবধান বেড়ে হয় ৩-০। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে যোগ করা সময় ফিটজওয়াটারও নিজ জালে বল পাঠালে ৪-০ গোলে এগিয়ে যায় সিটি।



দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রিকো লুইস সিটির পঞ্চম গোলটি করেন। ৫৪ মিনিটে ষষ্ঠ গোলটি করেন অ্যান্টোইন সেমেনিও। ৭১ মিনিটে তিজানি রেইজন্ডারস, ৭৯ মিনিটে নিকো ও’রিলি এবং ৮৬ মিনিটে রায়ান ম্যাকএডু গোল করলে ৯-০তে এগিয়ে যায় সিটি। ৯০ মিনিটে এক্সেটার হয়ে সান্তনা গোলটি করেন জর্জ বার্চ। আর যোগ করা সময়ে ম্যানচেস্টার সিটির দশম গোলটি করেন রিকো লুইস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..