✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘সবাই জীবনে একটু-আধটু মদপান করেছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ১৯:০৩:৫১ |
অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি অ্যাশেজ সিরিজে হেরে কঠোর সমালোচনার মধ্যে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজের মর্যাদা লাড়াইয়ে  লড়াইয়ে লজ্জাজনক হারের পর মদ খেয়ে মাতলামি করে ফের সমালোচিত ইংল্যান্ড ক্রিকেট দল।

সম্প্রতি নাইট ক্লাবে ইংলিশ তারকা হ্যারি ব্রুকের ‘কাণ্ড’ এবং বিতর্কিত নুসা ট্রিপ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রান্ডন ম্যাককালাম।

অ্যাশেজ সিরিজের হারের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা ৪ দিনের বিশ্রামে গিয়ে উদ্দাম পার্টিতে মত্ত হয়ে ওঠে। 

ইংলিশ তারকা বেন ডাকেটের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বেশ নড়েচড়ে বসেছে।

সেই ভিডিওতে দেখা যায় ডাকেট মদপান করে মাতাল হয়ে আছেন। একজন সমর্থকের সঙ্গে তিনি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছেন না। 

এই ঘটনায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কড়া সমালোচনার মুখে পড়ছে। ব্রিটিশ সমর্থক এবং ধারাভাষ্যকাররা রীতিমতো ধুয়ে দিয়েছে বোর্ডকে। 

এই ঘটনায় ইংল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্য়াককলাম বলেন, 'সত্যি কথা বলতে কী, আমাদের দলের অর্ধেক ক্রিকেটারই মদ্যপান করেন না। কখনও কেউ বিয়ার পান করেন। আমি মনে করি, প্রত্যেকেই তাঁদের জীবনে কখনও না কখনও একটু-আধটু মদ্যপান করেছেন।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..