✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সা মহারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৯, | ১২:৫০:৪৫ |
ফেদেরিকো ভালভার্দের অসাধারণ নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই পার্থক্য গড়ে দেন ভালভার্দে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে নেওয়া তার বিধ্বংসী ফ্রি-কিক গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই জালে জড়ায়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক থ্রু পাসে রোদ্রিগোকে দিয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করান তিনি।

তবে সহজে হার মানেনি অ্যাতলেতিকো মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ৫৮তম মিনিটে হেডে গোল করে দলকে ম্যাচে ফেরান আলেক্সান্ডার সরলথ।

এরপর সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল অ্যাতলেতিকো। আঁতোয়ান গ্রিয়েজমানের শক্তিশালী শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া।

শেষ মুহূর্তে হুলিয়ান আলভাজের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশায় শেষ হয় দিয়েগো সিমিওনের দলের ম্যাচ।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ কম সুযোগ পেয়েও ছিল দারুণ কার্যকর। আটটি শটের মধ্যে দুইটিই গোল আদায় করে নেয় জাবি আলোনসোর শিষ্যরা।বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে খেলেও ভালভার্দের আক্রমণাত্মক অবদান ছিল চোখে পড়ার মতো।

এই জয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের দুই মহারথীর মধ্যে এটি হবে টানা চতুর্থ সুপারকোপা ফাইনাল, যা নিয়ে রোমাঞ্চ আরো বেড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..