✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টিকটকে নিজেকে ‘গ্রেফতার’ হতে দেখে যা বললেন মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ১৬:৩২:৫৫ |
রিলস আসক্তি নিয়ে জনসাধারণের অভিযোগের শেষ নেই। শেষ কিছু দিনে এর সঙ্গে যোগ হয়েছে এআই দিয়ে বানানো ভিডিও। সব মিলিয়ে সাধারণ ভোক্তাদের ৬ ইঞ্চির স্ক্রিনে আটকে যাওয়ার সময়টা ক্রমেই বাড়ছে পাল্লা দিয়ে।

এই ফাঁদ থেকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও বাদ যাননি। সম্প্রতি লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, অবসর পেলে অনেক রিলস দেখেন তিনি।  

তার কথা, ‘অনেক বেশি টিকটক দেখি আমি, আমি সবকিছুই দেখি। সত্যি বলতে আমি ওখানে অনেক বেশি সময় কাটাই। তবে আমি এটা অবসর সময় পেলে করি।’

টিকটকে মেসির নিজেরও ভিডিও আছে। তার ফুটবল দক্ষতার, বিভিন্ন কীর্তির ভিডিও যেমন আছে, তেমনি আছে এআই দিয়ে বানানো ভিডিও। সেসব কিছুতে মেসিকে দেখা যায় হাস্যকর সব কাজ করতে।

কিছু কিছু ভিডিও আছে, যেখানে তাকে দেখা যায় রোনালদোর সঙ্গে মিলে খুনসুটি করতে। এমনকি তাকে গ্রেফতারও হতে দেখা যায়। এবার মেসি জানালেন, টিকটকে সেসব ভিডিও তার নিউজফিডেও যায়।

সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমাকে দিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বানানো বেশ অনেকগুলো ক্লিপ দেখেছি। একটাতে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। সেসব দেখে বেশ মজা পেয়েছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..