✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫০ পদে বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ১৬:০৮:১০ |
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সিনিয়র স্টাফ নার্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ৫০টি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৫০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে এবং সিনিয়র স্টাফ নার্স হিসেবে অন্তত ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

বয়স

সর্বোচ্চ বয়স: ৩২ বছর

বেতন ও গ্রেড

বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

আবেদনের নিয়ম

প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট  থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পূরণকৃত আবেদন ফরম ২০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস সময় (সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

অধ্যাপক (ডা.) মো. মাহবুবুল হক

পরিচালক

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

আবেদন ফি

১,০০০ টাকা (পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে)

আবেদনের শেষ তারিখ

২০ জানুয়ারি ২০২৬

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..