গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর সমাপ্তি ঘটবে: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১৭:৩০:৩৯ |
গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা চালায়, তবে তা হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর চূড়ান্ত সমাপ্তি।

সোমবার (০৫ জানুয়ারি) ডেনিশ সংবাদমাধ্যম টিভি২-কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন এ কথা জানান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো সদস্য দেশের ওপর সামরিক আক্রমণ চালায়, তবে সবকিছু সেখানেই ছিন্ন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে, তার ভিত্তি ধসে পড়বে।’

সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী মার্কিন বাহিনীর হাতে বন্দির ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে তিনি গ্রিনল্যান্ড নিয়ে কথা বলবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন বলেও জানান তিনি। এর কারণ হিসেবে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজে ছেয়ে গেছে, যা ডেনমার্কের পক্ষে এই দ্বীপ রক্ষা করা সম্ভব নয় । খনিজ সমৃদ্ধ এই দ্বীপটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটোর অন্তর্ভুক্ত।

ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সম্প্রতি এক্সে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করে লেখেন ‘শিগগিরই’। এই পোস্টকে অসম্মানজনক হিসেবে আখ্যা দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘আমাদের দেশ কেনাবেচার জিনিস নয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে না।’

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...