অভিজ্ঞতা ছাড়াই আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
অভিজ্ঞতা ছাড়াই আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ছবি: এআই দিয়ে তৈরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং। প্রতিষ্ঠানটির গ্রাসরুটস ক্যাফে আউটলেটের জন্য বারিস্তা পদে জনবল নিয়োগ দেয়া হবে। গত ৪ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি আড়ংয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: বারিস্তা (গ্রাসরুটস ক্যাফে)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: আউটলেট
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: কফি তৈরির পদ্ধতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে
অভিজ্ঞতা: বারিস্তা বা গ্রাহকসেবা খাতে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
প্রার্থী: নারী ও পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন ও সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে
ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৬
এ জাতীয় আরো খবর..