ওয়েস্ট হ্যামে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১১:৫০:৩৬ |
ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের কঠিন লড়াইয়ে টিকে থাকতে নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব লাৎসিও ছেড়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে লন্ডনের এই ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার তাতি কাস্তেইয়ানাস। সোমবার (৫ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম কর্তৃপক্ষ।

২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছে ওয়েস্ট হ্যাম, যার মেয়াদ ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত। এছাড়া উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেয়ার বিশেষ সুযোগও রাখা হয়েছে। ২০২৩ সালে সেরি আ’র ক্লাব লাৎসিওতে যোগ দেয়ার পর কাস্তেইয়ানাস ৫২ ম্যাচে ১৬টি গোল করেছেন। বিশেষ করে গত মৌসুমে ১০ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই আর্জেন্টাইন।

ওয়েস্ট হ্যাম জানিয়েছে, ট্রান্সফার উইন্ডোর সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করায় মঙ্গলবার (৬ জানুয়ারি) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই স্কোয়াডে পাওয়া যাবে কাস্তেইয়ানাসকে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির জন্য এই স্ট্রাইকারের অন্তর্ভুক্তি বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ওয়েস্ট হ্যাম। লিগের সবশেষ ৯টি ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। এখন পর্যন্ত ২০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...