✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গার্সিয়ার হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১৩:১৮:২৩ |
গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনলো রিয়াল মাদ্রিদ।বেতিসের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জয়। এমন সমীকরণের সঙ্গে ছিল কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। তবে মাঠের পারফরমেন্সে আগ্রাসী ভূমিকায় দেখা মেলে রিয়াল শিবিরকে।

ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে লিড নেয় দলটি। বিরতির পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুন করেন গঞ্জালো গার্সিয়া। ৫৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন অ্যাসেনসিও।



তবে মিনিট দশেকের মাথায় বেতিসের হয়ে একটি গোল শোধ দেন কুচো এর্নান্দেস। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন গার্সিয়া। আর ম্যাচের শেষ দিকে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন ফ্রান গার্সিয়া।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..